শায়লার মতো উদ্যোক্তাদের এগিয়ে নিতে বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন- উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: 'মিসেস শায়লার মতো উদ্যোক্তাদের এগিয়ে নিতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সহায়তা প্রয়োজন।'- উক্তিটি যথার্থ। উদ্দীপকের শায়লা একজন গৃহিণী। তার স্বামীর উৎসাহে এবং বিভিন্ন সরকারি প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে তিনি একটি সেবামূলক ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলেন। ব্যবসায়ের মাধ্যমে তিনি বেশ সফলতা অর্জন করেছেন। এছাড়াও কাজের পরিধি বেড়ে যাওয়ায় যন্ত্রপাতি ক্রয়ের জন্য একটি প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে কৃষিতে সাফল্যের জন্য তিনি বিভিন্ন সময়ে প্রণোদনা পান। উদ্দীপকের শায়লার মতো উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্য লাভে প্রয়োজন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা। এক্ষেত্রে স্বামীর উৎসাহ ও সরকারি প্ররোচনা হলো উদ্দীপনামূলক সহায়তা যা শায়লাকে ব্যবসায় বা শিল্প স্থাপনে অনুপ্রাণিত করেছে। ঋণ সুবিধা হলো সমর্থনমূলক সহায়তা যা তার ব্যবসায় বা শিল্প ব্যবসায়িক চিন্তাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছে। সরকারি প্রতিষ্ঠানগুলো গ্রাম ও শহরের উদ্যোক্তাদের সহায়তা দিয়ে থাকে। সফল উদ্যোক্তাদের দেখে এবং তাদের কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে মানুষ নতুন ব্যবসায় শুরু করতে চায়। এই মানুষগুলোর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেয়। যেমন- গ্রাম ও শহরের নারীদের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে। এছাড়া, এই নতুন উদ্যোক্তাদের কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ সৃষ্টির জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে। ফলে নতুন উদ্যোক্তারা শায়লার মতো ব্যবসায় শুরু করতে উৎসাহিত হন। অতএব বলা যায়, মিসেস শায়লার মতো উদ্যোক্তাদের এগিয়ে নিতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অতুলনীয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
শায়লার মতো উদ্যোক্তাদের এগিয়ে নিতে বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন- উদ…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর