জনাব আলীর উদ্যোগ বাস্তবায়নে কোন বেসরকারি সাহায্য সংস্থা সহায়তা করেছে তার বর্ণনা দাও।
উত্তর: জনাব আলীর উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি সংস্থা ব্র্যাক সহায়তা করেছে। বাংলাদেশ তথা পৃথিবীর সর্ববৃহৎ এনজিও বা বেসরকারি সংস্থা হচ্ছে ব্র্যাক। শুরুতে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে কাজ করলেও বর্তমানে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে এ সংস্থাটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলাতেই এর কার্যক্রম পরিচালনা হচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র শিল্প উন্নয়নে দারিদ্র্য বিমোচনে কাজ পরিচালনা করে যাচ্ছে। উদ্দীপকে জনাব আলী সরিষার তৈল উৎপাদন কারখানা স্থাপনের জন্য সরকারি সাহায্য সংস্থার দারস্থ হয়েও বার বার ব্যর্থ হয়েছেন। অবশেষে তিনি একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থার সাহায্যে তিনি উদ্যোগ বাস্তবায়ন করেন। ব্র্যাক তিন ধরনের শিল্প স্থাপনে সহায়তা প্রদান করে থাকে যার ফলে জনাব আলীর মতো নতুন উদ্যোক্তারা শিল্প স্থাপনে আগ্রহী হয়। এছাড়া ব্র্যাক উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সুতরাং বলা যায়, জনাব আলীর উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি সংস্থা ব্র্যাক সহায়তা করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
জনাব আলীর উদ্যোগ বাস্তবায়নে কোন বেসরকারি সাহায্য সংস্থা সহায়তা করেছ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর