হালিমা বেগম কোন সংস্থা থেকে পরামর্শ নিয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: হালিমা বেগম 'মহিলা অধিদপ্তর' সংস্থা থেকে ঋণ ও পরামর্শ নিয়ে তার বাড়িতে ছোটো একটি শিল্প স্থাপন করেন। এ প্রতিষ্ঠান নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এ প্রশিক্ষণের মধ্যে আছে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, হস্ত শিল্প, বাটিকের কাজ, বুনন শিল্প, সেলাই প্রভৃতি। এসব ক্ষেত্রে প্রশিক্ষণ নিয়ে নারীরা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে। উদ্দীপকে হালিমা বেগম আর্থিক সচ্ছলতা আনার লক্ষ্যে মহিলা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন। এছাড়া চৈতী ব্যবসায় শুরু করার জন্য ঋণ সুবিধা নেন। তার ব্যবসায় প্রতিষ্ঠানের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত মহিলা অধিদপ্তর সহায়তা করে আসছে। এ সংস্থাটি হালিমা বেগমের মতো নারী উদ্যোক্তাদের উৎসাহ-উদ্দীপনা, কারিগরি সহায়তা ও ঋণ সুবিধা দিয়ে থাকে। এসব কাজ মহিলা অধিদপ্তর-এর অন্তর্ভুক্ত। অতএব বলা যায়, হালিমা বেগম ব্যবসায়ের অর্থনৈতিক ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে মহিলা অধিদপ্তরের ভূমিকা অপরিসীম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
হালিমা বেগম কোন সংস্থা থেকে পরামর্শ নিয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর