বর্তমান পরিস্থিতিতে হালিমা বেগমের শিল্প দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কীরূপ প্রভাব ফেলবে তা ব্যাখ্যা কর।
উত্তর: শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে হালিমা বেগমের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যবসায় উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি শিল্প উদ্যোগ গ্রহণের কারণে বহু লোকের কর্মসংস্থান হয়। সরকারের পাশাপাশি উদ্যোক্তাদের মাধ্যমেও দেশে শিল্পকারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণ হয়ে থাকে। এর মাধ্যমে নিত্যনূতন কর্মসংস্থানের উদ্ভব ঘটে। উদ্দীপকের হালিমা বেগম একজন সফল উদ্যোক্তার নাম। যিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ছোটো একটি শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে নিজের অর্থনৈতিক সংকটাপন্ন অবস্থা দূরীভূত করেন এবং যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হালিমা বেগমের শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ফলে দেশে বেকার সমস্যা কিছুটা লাঘব হয়েছে এবং জাতীয় আয় বৃদ্ধিতে অবদান রাখবে। উৎপাদনশীল প্রতিষ্ঠান স্থাপন করার কারণে স্থানীয় খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যায়। যার ফলে জাতীয় উৎপাদন এবং আয় বৃদ্ধি পাবে। তাছাড়াও হালিমা বেগমের মতো অনেকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে উদ্বুদ্ধ হবেন। ফলে বেকার সমস্যা হ্রাস পাবে এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। অতএব উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে অর্জনে হালিমা বেগমের মতো নারী উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
বর্তমান পরিস্থিতিতে হালিমা বেগমের শিল্প দেশের আর্থ-সামাজিক উন্নয়নে …
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর