জনাব নয়ন কোন সংস্থা হতে ঋণ সুবিধা পায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব নয়ন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (BDBL) হতে ঋণ সুবিধা পায়। বিডিবিএল হলো সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বিশেষায়িত ব্যাংক। নতুন শিল্প প্রকল্প স্থাপন, চালু শিল্প প্রকল্পগুলোর আধুনিকীকরণ, শিল্প উদ্যোক্তাদের ঋণ ও পরামর্শদান, কৃষিভিত্তিক শিল্পের পৃষ্ঠপোষকতা প্রভৃতি এর প্রধান কাজ। এছাড়া বিডিবিএল ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার, উৎপাদন ও সেবা খাতকে অগ্রাধিকার, নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার এসব সহায়তাগুলো দিয়ে থাকে। উদ্দীপকের নয়ন ঢাকার সাভার এলাকায় একটি বস্ত্রশিল্প প্রতিষ্ঠা করে। তার প্রতিষ্ঠানটিতে শাড়ি, গামছা, বেডশিট ইত্যাদি তৈরি হয়।তিনি তার শিল্পটিকে আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য একটি সংস্থা হতে ঋণ নেন। সংস্থাটি ব্যবসায় উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা দিয়ে সহায়তা করে থাকে। এছাড়া সংস্থাটি উদ্যোক্তাদের আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে। এ ধরনের সহায়তা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) দিয়ে থাকে। সুতরাং জনাব নয়ন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড হতে ঋণ সুবিধা পায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
জনাব নয়ন কোন সংস্থা হতে ঋণ সুবিধা পায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর