ফারুককে আর্থিক প্রতিষ্ঠানটি কেন ঋণ দেয়নি? এর যৌক্তিক কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ফারুকের ঋণপ্রাপ্তির যোগ্যতা নেই বলে বাণিজ্যিক ব্যাংক তাকে ঋণ দেয়নি। এ ধরনের ব্যাংক থেকে ব্যবসায়িক ঋণ নিতে চাইলে ঋণ প্রার্থীর ২ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। তাকে সুস্থ, শিক্ষিত এবং বয়স ১৮ থেকে ৬০-এর মধ্যে হতে হবে। ঋণ প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এক্ষেত্রে ঋণ খেলাপি, দেউলিয়া, উন্মাদ কোনো ব্যক্তি ঋণের আবেদন করতে পারবে না এবং মহিলারা অগ্রাধিকার পাবে। উদ্দীপকের ফারুক তার বাবার মৃত্যুর কারণে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক হয়। তার বর্তমান বয়স ১৭ বছর। এছাড়া সে ১ বছর যাবৎ তার ব্যবসায়টি দেখাশোনা করছে। তার ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকার কারণে সে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এতে সে একটি প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ার প্রত্যাশা করে। কিন্তু প্রতিষ্ঠানটি তাকে ঋণ প্রদান করেনি। এ ধরনের ব্যাংক উদ্যোক্তাদের কিছু যোগ্যতা যাচাই করে ঋণ প্রদান করে থাকে। এক্ষেত্রে ফারুক বাংলাদেশের নাগরিক ও সুস্থ মস্তিষ্কের মানুষ। কিন্তু সে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার অন্য শর্তগুলো বয়স ও অভিজ্ঞতা পূরণ করতে সক্ষম হয়নি। ফারুকের বয়স ১৮ বছরের কম। তাছাড়া তার ব্যবসায়িক অভিজ্ঞতা ২ বছর পূর্ণ হয়নি। এজন্য বাণিজ্যিক ব্যাংক ফারুককে ঋণ সুবিধা প্রদান করেনি। তাই বলা যায়, ফারুককে আর্থিক প্রতিষ্ঠানটির ঋণ না দেওয়ার যৌক্তিকতা রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
ফারুককে আর্থিক প্রতিষ্ঠানটি কেন ঋণ দেয়নি? এর যৌক্তিক কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর