রমিজ উদ্দীনের মতো ব্যক্তির ব্যবসায় প্রসারে উক্ত ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: রমিজ উদ্দীনের মতো ব্যক্তির ব্যবসায় প্রসারে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ব্যাংক সারা দেশে বিভিন্ন শাখার মাধ্যমে শিল্প ও ব্যবসায় উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিয়ে থাকে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দ্রুত প্রসারে বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে থাকে। ব্যবসায়ীরা বাণিজ্যিক ব্যাংককে অর্থায়নের প্রধান উৎস হিসেবে ব্যবহার করে। উদ্দীপকের রমিজ উদ্দীন তার ব্যবসায় সম্প্রসারণ করতে চান। তাই তিনি আর্থিক সহায়তা পাওয়া যাবে এমন একটি সরকারি ব্যাংকে যান। ব্যাংকটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের কাজ করে। এজন্য ব্যবসায়ের ধরন অনুযায়ী পঞ্চাশ হাজার থেকে দশ কোটি টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। ঋণ দেওয়ার ক্ষেত্রে উদ্যোক্তার এ দেশের নাগরিক হতে হবে এমন যোগ্যতা ব্যাংকটি বিবেচনা করে। এটি মূলত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। রমিজ উদ্দীন ব্যাংকটি থেকে সহজ শর্তে ও কম সুদে ঋণ নিতে পারবেন। এছাড়া তিনি ব্যবসায়টির প্রসারে পরামর্শসহ বিভিন্ন সহায়তা নিতে পারবেন। এ ধরনের বাণিজ্যিক ব্যাংক রমিজ উদ্দীনের মতো উদ্যোক্তাদের পণ্য আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজ সম্পাদনে সহায়তা করে। উক্ত ব্যাংক উদ্যোক্তাদের অর্থ স্থানান্তরে নিরাপত্তা দিয়ে থাকে। ফলে উদ্যোক্তারা নির্বিঘ্নে তাদের ব্যবসায়ের কাজ পরিচালনা করতে পারে। সুতরাং, রমিজ উদ্দীনের মতো উদ্যোক্তাদের ব্যবসায়ের সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা অপরিসীম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
রমিজ উদ্দীনের মতো ব্যক্তির ব্যবসায় প্রসারে উক্ত ব্যাংকের ভূমিকা মূল…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর