জনাব পাভেলের ব্যবসায় শুরু করার জন্য কোন ধরনের সহায়তার প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব পাভেলের ব্যবসায় শুরু করার জন্য উদ্দীপনামূলক সহায়তা প্রয়োজন। এ ধরনের সহায়তা একজন উদ্যোক্তাকে নতুন ব্যবসায় স্থাপনে আগ্রহী করে তোলে। এতে ঝুঁকি আছে জেনেও উদ্যোক্তা ব্যবসায় গঠনে এগিয়ে আসেন। অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ, শিল্প স্থাপনে সরকারি সাহায্য-সহযোগিতা সম্পর্কে প্রচার, কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ, পরামর্শ দান প্রভৃতি উদ্দীপনামূলক সহায়তার অন্তর্গত। উদ্দীপকের জনাব পাভেল বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। এখন সে দেশে কিছু করতে চায়। কিন্তু ব্যবসায় সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই। এছাড়া ঝুঁকি থাকায় সে উৎসাহ পাচ্ছে না। এক্ষেত্রে তাকে ব্যবসায় স্থাপন ও পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন। এতে সে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার করতে পারবে। এছাড়া তাকে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। এতে ঝুঁকি থাকলেও সে আত্মবিশ্বাসের সাথে ব্যবসায়টি শুরু করতে পারবে। এ বৈশিষ্ট্যগুলো উদ্দীপনামূলক সহায়তার সাথে মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপনামূলক সহায়তা পেলে জনাব পাভেল ব্যবসায় শুরু করতে পারবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
জনাব পাভেলের ব্যবসায় শুরু করার জন্য কোন ধরনের সহায়তার প্রয়োজন? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর