ব্যবসায়ীদের পরিবেশ দূষণ রোধে করণীয় কী? ব্যাখ্যা করো।
উত্তর: বিভিন্ন খারাপ উপাদান মিশে পরিবেশের স্বাভাবিকতা নষ্ট হওয়াকে পরিবেশ দূষণ বলে। সুস্থতার জন্য দূষণমুক্ত পরিবেশ প্রয়োজন। কিন্তু অপরিকল্পিতভাবে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও বিস্তারের ফলে বিভিন্নভাবে পরিবেশ দূষণ হচ্ছে। দূষিত পরিবেশ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাববিস্তার করে। তাই পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের উচিত কোনো অবস্থাতেই কারখানার বর্জ্য নদী, খাল-বিল বা জলাশয়ে না ফেলা। প্রয়োজনে কারখানার মালিক বা ব্যবসায়ীদের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তা প্রতিটি কারখানায় বাধ্যতামূলক করা।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
ব্যবসায়ীদের পরিবেশ দূষণ রোধে করণীয় কী? ব্যাখ্যা করো।
উত্তর