উদ্দীপকের বণ্টনপ্রণালির 'গ' চিহ্নিত স্থানটি কোন ব্যবসায়ীকে নির্দেশ করছে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের বণ্টনপ্রণালির 'গ' চিহ্নিত স্থানটি খুচরা ব্যবসায়ীকে নির্দেশ করছে। যেসব ব্যবসায়ী পাইকারের কাছ থেকে পণ্যদ্রব্য ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে তাদেরকে খুচরা ব্যবসায়ী বলে। অনেকগুলো বণ্টনপ্রণালির মধ্যে অন্যতম একটি বণ্টনপ্রণালি হলো খুচরা ব্যবসায়ীর মাধ্যমে পণ্য বণ্টন। এ পদ্ধতিতে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য পাইকারের নিকট বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ী সে পণ্য পাইকারের নিকট থেকে ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে। উদ্দীপকের চিত্রে বিপণনের বণ্টনপ্রণালিকে নির্দেশ করে। এমন বণ্টনপ্রণালির ধারাবাহিকতা হচ্ছে: উৎপাদনকারী থেকে প্রতিনিধি, প্রতিনিধি থেকে খুচরা ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী থেকে ভোক্তা। উক্ত ধারাবাহিকতা অনুযায়ী উদ্দীপকের 'গ' চিহ্নিত স্থানটিতে খুচরা ব্যবসায়ী বাদ পড়েছে। তাই বলা যায়, উদ্দীপকের বণ্টনপ্রণালির 'গ' চিহ্নিত স্থানটি খুচরা ব্যবসায়ীকে নির্দেশ করছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের বণ্টনপ্রণালির 'গ' চিহ্নিত স্থানটি কোন ব্যবসায়ীকে নির্দেশ …
উদ্দীপক

Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর