প্রতিনিধি বা এজেন্ট ব্যবসায়ীগণ কীভাবে উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে উদ্দীপকের বণ্টনপ্রণালির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: প্রতিনিধি বা এজেন্ট ব্যবসায়িগণ খুচরা ব্যবসায়ীর মাধ্যমে উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে। যেসব ব্যবসায়ী পাইকারের কাছ থেকে পণ্যদ্রব্য ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে তাদেরকে খুচরা ব্যবসায়ী বলে। খুচরা ব্যবসায়িগণ পাইকারের কাছ থেকে পণ্য ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে। তবে এ পদ্ধতিতে পণ্যের বিক্রয়মূল্য বেড়ে যায়। উদ্দীপকের চিত্রে বিপণনের বণ্টনপ্রণালিকে নির্দেশ করে। বণ্টনপ্রণালির ধারাবাহিকতা হচ্ছে: উৎপাদনকারী থেকে প্রতিনিধি, প্রতিনিধি থেকে খুচরা ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী থেকে ভোক্তা। উক্ত ধারাবাহিকতা অনুযায়ী উদ্দীপকের 'গ' চিহ্নিত স্থানটিতে খুচরা ব্যবসায়ী বাদ পড়েছে। উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য প্রতিনিধির নিকট বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ী সে পণ্য প্রতিনিধির কাছ থেকে ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে। অর্থাৎ প্রতিনিধিগণ খুচরা ব্যবসায়ীর সহযোগিতা নিয়েই উৎপাদনকারীর পণ্য ভোক্তার নিকট বিক্রয় করে। আর এভাবেই প্রতিনিধি বা এজেন্ট ব্যবসায়িগণ খুচরা ব্যবসায়ীর মাধ্যমে উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
প্রতিনিধি বা এজেন্ট ব্যবসায়ীগণ কীভাবে উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন…
উদ্দীপক

Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর