মিস সায়মা আক্তার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কোন ধরনের সহায়ক সেবা পেয়েছেন? বর্ণনা কর।
উত্তর: মিস সায়মা আক্তার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে উদ্দীপনামূলক সহায়ক সেবা পেয়েছেন। বিভিন্ন প্রকার অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ, বিনিয়োগ সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিতকরণ, শিল্প স্থাপনে সরকারি সাহায্য-সহযোগিতা সম্পর্কে ব্যাপক প্রচার, কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ এবং পরামর্শ দানকে উদ্দীপনামূলক সহায়তা বলে। উদ্দীপকের মিস সায়মা আক্তার পড়াশুনা শেষ করে চাকরির চিন্তা না করে স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে হস্তশিল্পের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তার নিজের জমানো টাকা ও স্থানীয় এনজিও থেকে কিছু টাকা ঋণ নিয়ে 'নকশি কাঁথা' নামে একটি শপ গড়ে তোলেন এবং ৫ জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। এখানে দেখা যাচ্ছে, মিস সায়মা স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একটি বুটিক শপ গড়ে তোলেন। এক্ষেত্রে উক্ত প্রশিক্ষণ গ্রহণ উদ্দীপনামূলক সহায়তা হিসেবে কাজ করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
মিস সায়মা আক্তার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কোন ধরনের সহায়ক সেবা পেয়ে…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর