মিস সায়মা আক্তারকে একজন নারী উদ্যোক্তা বলা যায় কি? তোমার মতামত দাও।
উত্তর: মিস সায়মা আক্তারকে একজন নারী উদ্যোক্তা বলা যায়। যদি কোনো নারী ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বত্বাধিকারী হন কিংবা অংশীদারি প্রতিষ্ঠান বা জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত প্রাইভেট কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডারগণের মধ্যে অন্যূন ৫১% (শতকরা একান্ন ভাগ) অংশের মালিক হন, তাহলে তিনি নারী উদ্যোক্তা হিসেবে পরিগণিত হবেন। উদ্দীপকের মিস সায়মা আক্তার পড়াশুনা শেষ করে চাকরির চিন্তা না করে স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে হস্তশিল্পের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তার নিজের জমানো টাকা ও স্থানীয় এনজিও থেকে কিছু টাকা ঋণ নিয়ে 'নকশি কাঁথা' নামে একটি শপ গড়ে তোলেন এবং ৫ জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। ক্রেতাদের চাহিদা ও রুচি অনুযায়ী পণ্য সরবরাহ করায় তিনি ব্যবসায় সফলতা লাভ করেন। এখানে তিনি নিজেই বুটিক শপের মালিক হওয়ায়, তাকে একজন নারী উদ্যোক্তা হিসেবে গণ্য করা যায়। আমাদের দেশের নারী সমাজের নিষ্ঠা, আগ্রহ, উদ্ভাবনশক্তি ও নিপুণতা রয়েছে। বিশেষ করে মাইক্রো ক্রেডিট কার্যক্রম ও পোশাক শিল্পে নারীদের অব্যাহত অংশগ্রহণ শিল্পায়নে ব্যাপক ভূমিকা রাখছে। এক্ষেত্রে উদ্দীপকের মিস সায়মা আক্তারও হস্তশিল্পের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে নিজেই একটি বুটিক শপ প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠানের ৫ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে সমাজে পরিচিতি পেতে থাকেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
মিস সায়মা আক্তারকে একজন নারী উদ্যোক্তা বলা যায় কি? তোমার মতামত দাও।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর