কর অবকাশ বলতে কী বোঝায়?
উত্তর: সরকার নতুন শিল্পপ্রতিষ্ঠানকে যে সময় পর্যন্ত করের আওতার বহির্ভূত থাকার সুযোগ দেয় ঐ সময়কালই কর অবকাশ। কর অবকাশ হলো কর মওকুফ করা। সরকার অনেক সময় কোনো বিশেষ শিল্পের উন্নয়নের জন্য অথবা কোনো এলাকায় শিল্পায়ন করার জন্য উদ্যোক্তাদের অর্জিত মুনাফার ওপর সম্পূর্ণ বা নির্দিষ্ট হারে নির্দিষ্ট মেয়াদের জন্য কর মওকুফ করে। এ ব্যবস্থাকেই কর অবকাশ বলা হয়। আইন অনুযায়ী উন্নত, স্বল্পোন্নত এবং অনুন্নত এলাকায় শিল্প স্থাপন করা হলে বিভিন্ন মেয়াদে কর অবকাশ থাকবে। এরূপ কর অবকাশের মেয়াদ বাণিজ্যিক উৎপাদনের শুরুর মাস থেকে গণনা করা হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
কর অবকাশ বলতে কী বোঝায়?
উত্তর