প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জনাব নাবিলের যে ধরনের সহায়তা প্রয়োজন- তার প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জনাব নাবিলের সংরক্ষণমূলক সহায়তা প্রয়োজন যার ইতিবাচক প্রভাব লক্ষণীয়। যে ধরনের সাহায্য একজন ব্যবসায়ী বা শিল্পোদ্যোক্তাকে ব্যবসায় টিকে থাকতে সাহায্য করে, তাকে সংরক্ষণমূলক সহায়তা বলে। ব্যবসায় আধুনিকীকরণ, সম্প্রসারণ, ঋণ ও সুদ পরিশোধের সময়সীমা বৃদ্ধি ইত্যাদি সংরক্ষণমূলক সহায়তার অন্তর্ভুক্ত। জনাব নাবিল একজন উদ্যোক্তা। তিনি একটি বেকারি ব্যবসায় পরিচালনা করছেন। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য তাঁর ব্যবসায়টি আধুনিকায়ন ও সম্প্রসারণ করতে পারছেন না। শিল্প বা ব্যবসায় স্থাপনের পরও একজন উদ্যোক্তা ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। সংরক্ষণমূলক সহায়তার মাধ্যমে ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের পথে প্রতিবন্ধকতাগুলো দূর করা হয়। জনাব নাবিলকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য সংরক্ষণমূলক সহায়তা নিতে হবে। উক্ত সহায়তার ফলে তিনি তার ব্যবসায়কে আরও আধুনিক ও সম্প্রসারণ করতে সক্ষম হবেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জনাব নাবিলের যে ধরনের সহায়তা প্রয়োজন- …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর