মিসেস ফাহমিদার কারখানায় সহায়তার ধরন ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস ফাহমিদার কারখানায় সহায়তার ধরন হলো সমর্থনমূলক সহায়তা। সমর্থনমূলক সহায়তার মাধ্যমে উদ্যোক্তা শিল্প স্থাপন, পরিচালনা, সম্পদ ব্যবহার ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। শিল্পপ্রতিষ্ঠানের নিবন্ধিকরণ, পুঁজির সংস্থান, অবকাঠামোগত সহায়তা, কর অবকাশ, ভর্তুকি প্রদান ইত্যাদি সমর্থনমূলক সহায়তা হিসেবে গণ্য হয়। উদ্দীপকের মিসেস ফাহমিদা গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করেন। এ শিল্প স্থাপন করতে আর্থিক সমস্যার সম্মুখীন হন। অতঃপর তিনি একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সহায়তা নেন। উদ্যোগ উন্নয়নে পুঁজির সংস্থান সমর্থনমূলক সহায়তার আওতাভুক্ত। তাই বলা যায়, মিসেস ফাহমিদা তৈরি পোশাক কারখানা স্থাপনে সমর্থনমূলক সহায়তা পেয়েছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
মিসেস ফাহমিদার কারখানায় সহায়তার ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর