মিসেস ফাহমিদার মতো উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তাকারী প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: মিসেস ফাহমিদার মতো 'উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে বিডিবিএল এর ভূমিকা অপরিসীম। বিডিবিএল এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এটি সরকারি ও বেসরকারি শিল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটি নতুন নতুন শিল্প স্থাপন ও সম্প্রসারণে নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা প্রদান করে। উদ্দীপকের মিসেস ফাহমিদা একজন নারী উদ্যোক্তা। তিনি গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করেছেন। কারখানাটি স্থাপনে তিনি আর্থিক সমস্যার সম্মুখীন হন। পরবর্তীতে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে তিনি ঋণ সহায়তা পান। নারী উদ্যোক্তা হওয়ায় তিনি সহজেই প্রতিষ্ঠানটি থেকে ঋণ সুবিধা পেয়েছেন। মূলত বিডিবিএল নারী উদ্যোক্তাদের এ ধরনের সহায়তা প্রদান করেন। বিডিবিএল নারী উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ গুরুত্ব আরোপ করে। এজন্য মিসেস ফাহমিদার মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হয়। এ ঋণ পেয়ে নারীরা শিল্প স্থাপনে আগ্রহী হয়। নারীরা উৎপাদনশীল কাজে নিয়োজিত হয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে পারে। নারীদের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় সমাজে তাদের সামাজিক অবস্থান দৃঢ় হয়। এভাবে বিডিবিএল মিসেস ফাহমিদার মতো নারী উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
মিসেস ফাহমিদার মতো উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তাকারী প্রতিষ্ঠানের ভূম…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর