জনাব মুহিবুলের সহায়তা দানকারী সরকারি প্রতিষ্ঠানের ধরন কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মুহিবুলের সহায়তা দানকারী সরকারি প্রতিষ্ঠানটি হলো একটি বাণিজ্যিক ব্যাংক। এর নাম বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। সহায়তা দানকারী সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অন্যতম। এ ব্যাংক সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একত্রিত হয়ে ৩ জানুয়ারি ২০১০ সাল হতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড নামে নতুন করে কার্যক্রম শুরু করে। বাণিজ্যিক ব্যাংকিং ছাড়াও এ ব্যাংক সরকারি ও বেসরকারি শিল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে থাকে। উদ্দীপকে বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করে জনাব মুহিবুল সাভারে বিসিক শিল্প এলাকায় 'মুহিবুল লেদার' নামে একটি উন্নতমানের ও রপ্তানিমুখী কারখানা স্থাপন করেন। এজন্য তিনি একটি প্রতিষ্ঠান থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নিয়েছেন। উক্ত প্রতিষ্ঠানটির নাম হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড; যা উপরের আলোচনায় বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
জনাব মুহিবুলের সহায়তা দানকারী সরকারি প্রতিষ্ঠানের ধরন কোনটি? ব্যাখ্…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর