শ্যামলির শিল্পটির স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শ্যামলির শিল্পটি কুটির শিল্প। নিচে কুটির শিল্পের স্বরূপ আলোচনা করা হলো- অল্পশিক্ষিত ও প্রশিক্ষণবিহীন সদস্যরা জীবনধারণের তাগিদে পরিবারের স্বল্প মূলধন ও সহজলভ্য যন্ত্রপাতি ব্যবহার করে ঘরে বসে বিভিন্ন দ্রব্য উৎপাদন করলে তাকে কুটির শিল্প বলে। বাঁশ ও বেতের কাজ, হাঁড়ি-পাতিল, টব, মৃৎশিল্প, নকশি কাঁথা, দা, কুড়াল, বিড়ি, সাবান, মোমবাতি ইত্যাদি এদেশের উল্লেখযোগ্য কিছু কুটির শিল্প। কুটির শিল্পে সাধারণত নিজেদের উদ্ভাবিত হস্তচালিত যন্ত্র দ্বারা উৎপাদন পরিচালনা করা হয়। শুরুর দিকে শুধু জীবননির্বাহী ধারণায় পরিবারের প্রয়োজন মেটানোর জন্যই এ শিল্প পরিচালিত হয়। ক্রমান্বয়ে এ উৎপাদন বাণিজ্যিক রূপ লাভ করে। উদ্দীপকে দেখা যায়, শ্যামলি ও তার পরিবার বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন ধরনের, হস্তশিল্পজাত দ্রব্য তৈরি করে। তাদের এসব পণ্যের দেশে এবং বিদেশে প্রচুর চাহিদা রয়েছে, যেগুলো মূলত কুটির শিল্পের বৈশিষ্ট্য। অতএব বলা যায়, উদ্দীপকে শ্যামলির শিল্পটি দ্বারা কুটির শিল্পকে নির্দেশ করা হয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
শ্যামলির শিল্পটির স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর