দারিদ্র্য বিমোচনে আইসিটির (ICT) ভূমিকা ব্যাখ্যা কর
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সকল মানুষের জীবন সহজ, সুন্দর ও আনন্দময় করে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বেকার যুবক-যুবতীদের আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য দূরীকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশে এখন কর্মক্ষেত্রে আইসিটির বহুমুখী প্রভাব ও ব্যবহার লক্ষ করা যায়। আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করছে। হার্ডওয়ার সফ্টওয়ার, থেকে শুরু করে ওয়েবসাইট নির্মাণ রক্ষণাবেক্ষণ ইত্যাদি এখন নতুন দক্ষ কর্মীদের জন্য একটি বিরাট কর্মক্ষেত্র। আউট সোর্সিং করে এখন অনেকেই বাংলাদেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
দারিদ্র্য বিমোচনে আইসিটির (ICT) ভূমিকা ব্যাখ্যা কর
উত্তর