মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে। GDP হিসাবের সময় দেশের অভ্যন্তরে দেশি ও বিদেশি বিনিয়োগ দ্বারা উৎপাদিত সব রকম দ্রব্য ও সেবাকর্মকে ধরা হয়। কিন্তু বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের দ্বারা সৃষ্ট উৎপাদন বা আয় GDP-এর অন্তর্ভুক্ত হয় না।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?
উত্তর