লিমন এবং সালমা দুজনই কি তোমার দেশের প্রেক্ষাপটে সম্পদ? কীভাবে? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, লিমন এবং সালমা দুজনেই আমার দেশের প্রেক্ষাপটে সম্পদ। জনসংখ্যার যে অংশ যখন শিক্ষা ও দক্ষতার ভিত্তিতে শ্রমশ্রক্তিতে পরিণত হয়, তখন তাদেরকে মানবসম্পদ বলে। অর্থাৎ কোনো দেশের ভূমি ও মূলধনকে বস্তুগত সম্পদ এবং শিক্ষায় দক্ষ ও কর্মক্ষম শ্রমশক্তিকে মানবসম্পদ বলে। দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে দক্ষ মানব শক্তির যোগান থাকা প্রয়োজন। অর্থনৈতিক উন্নয়নের জন্য বস্তুগত সম্পদ ও মানবসম্পদ এ দুটিই জরুরি। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসম্মত বাসস্থান, চিকিৎসাসেবা ইত্যাদির মাধ্যমে মানুষের কর্মক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে মানবসম্পদ উন্নয়ন বলে। সালমা এবং লিমন দুজনেই বৈদেশিক মুদ্রা আয় করে, যা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
লিমন এবং সালমা দুজনই কি তোমার দেশের প্রেক্ষাপটে সম্পদ? কীভাবে? বিশ্…
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর