করিমের দেখা বিলটির মাছ চাষ জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে- মতামত দাও।
উত্তর: করিমের দেখা বিলটির মাছ চাষ জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে - এর সাথে আমি একমত। এদেশের নদী-নালা, খাল-বিল, পুকুর, হাওর ও সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ ও মৎস্যজাত দ্রব্য পাওয়া যায়। মিঠা পানির মৎস্য বুই, চিতল, কই, শিং, মাগুর ইত্যাদি এবং সামুদ্রিক মৎস্য হলো রূপচাঁদা, ভেটকি, লইট্যা ইত্যাদি। এগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে - বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, যা আমাদের জাতীয় আয় ও সার্বিক - অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বস্তুত প্রতি বছর বাংলাদেশে - অভ্যন্তরীণ ও সামুদ্রিক উৎস থেকে মৎস্য আহরণের প্রেক্ষিতে মোট দেশজ উৎপাদন হিসাব করা হয়। এ খাত ২০১২-১৩ সালে মোট দেশজ উৎপাদনের পরিমাণ ছিল। ৩৬,৯৯৫ কোটি কাটা এবং ২০১৩-১৪ সারে ৪২,৩০৮ কোটি টাকা। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মৎস্য খাতের উন্নয়নের ওপর বহুলাংশে নির্ভরশীল। জনগণের প্রাণিজ আমিষের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে সার্বিক অর্থনৈতিক উন্নয়নে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামাঞ্চলের বেকার লোকেরা নিজেদের সামান্য পুঁজি দিয়ে মাছ চাষ করে তাদের বেকারত্ব ঘোচাচ্ছে।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
করিমের দেখা বিলটির মাছ চাষ জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে- মতামত দাও।
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর