করিমের দেখা বিলটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা কর।
উত্তর: করিমের দেখা বিলটি অর্থনীতির কৃষি খাতের অন্তর্ভুক্ত। কৃষি হচ্ছে এরূপ সৃষ্টি সম্বন্ধীয় কাজ যা ভূমিকর্ষণ, বীজ বপন, শস্য উদ্ভিদ পরিচর্যা, ফসল কর্তন ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য পুদামজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। ফসল উৎপাদন ছাড়াও মাছ ও মৌমাছি চাষ, পশুপালন ও বনায়ন কৃষি খাতের অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায়, করিম সিলেটে হাওর-বিলে বেড়াতে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ও গাছপালা দেখে মোহিত হয়, যা আমাদের বনজ সম্পদ হিসেবে গণ্য। আমাদের দেশের মোট ভূখণ্ডের প্রায় ১৭ ভাগ জুড়ে রয়েছে বনাঞ্চল। এসব বনাঞ্চলে রয়েছে বাঁশ,বেত, শাল, সেগুন, গর্জন, সুন্দরি, গরান, গেওয়া, গামারি ইত্যাদি গাছ। এছাড়া হাওর-বিলে যে মাছের চাষ দেখে তা মৎস্য সম্পদ। আমাদের দেশের নদী-নালা, খাল-বিল, পুকুর, হাওর ও সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ ও মৎস্যজাত দ্রব্য পাওয়া যায়। করিম বেড়াতে গিয়ে জীবজন্তুও দেখতে পায়, যা প্রাণিসম্পদ হিসেবে বিবেচিত। আমাদের দেশ পারিবারিকভাবে ও বাণিজ্যিক ভিত্তিতে হাঁস-মুরগি, গরু-ছাগল, ভেড়া, মহিষ, কবুতর ও অন্যান্য পাখি পালন করা হয়। কৃষি খাতের সাথে করিমের দেখা বিষয়গুলোর মিল রয়েছে। তাই বলা যায়, করিমের দেখা বিলটি অর্থনীতির কৃষি খাতের অন্তর্ভুক্ত।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
করিমের দেখা বিলটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর