উদ্দীপকে 'P [গণিত] খাত দ্বারা বাংলাদেশের অর্থনীতির কোন খাতকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'P [গণিত] খাত বাংলাদেশের অর্থনীতির সেবা খাতকে নির্দেশ করে। অর্থনৈতিক যেসব কাজের মাধ্যমে অবস্তুগত সেবাকর্ম উৎপাদিত হয় অর্থাৎ যা রূপান্তরিত কাঁচামাল হিসেবে দৃশ্যমান নয় কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে এবং যার বিনিময় মূল্য রয়েছে তাকে সেবা বলে। বাংলাদেশে পাইকারি ও খুচরা বিপণন, হোটেল ও রেস্তোরাঁ, পরিবহণ, সংরক্ষণ ও যোগাযোগ, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, গৃহায়ন, লোকপ্রশাসন ও প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা প্রভৃতি ক্ষেত্রে সেবাকর্ম উৎপন্ন হয়। এসব সেবা অর্থের বিনিময়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও জনগণের নিকট সরবরাহ করা হয় এবং জনগণ এসব সেবা ক্রয় করে তাদের অভাব পূরণ করে। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সেবা খাত হলো একক বৃহত্তম খাত। উদ্দীপকে, খাত-P তে বাস, ট্রাক, হাসপাতাল, বিদ্যালয় ইত্যাদি বিষয়ের উল্লেখ আছে। এ সকল বিষয়ের দ্বারা মানুষের সেবা প্রদান করা হয়। তাই এসবই সেবা খাতের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায় উদ্দীপকের উদ্দীপকে P খাত বাংলাদেশের অর্থনীতির সেবা খাতকে নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
উদ্দীপকে 'P খাত দ্বারা বাংলাদেশের অর্থনীতির কোন খাতকে নির্দেশ করে?…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর