দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কী বোঝায়?
উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র বলতে অধ্যাপক র্যাগনার নার্কস কর্তৃক প্রবর্তিত দারিদ্র্যের কারণসমূহের আন্তঃসম্পর্ক বিষয়ক চক্রকে বোঝায়। তার মতে, একটি দেশ গরিব, কারণ সে দেশটি দরিদ্র। কম উৎপাদন, কম আয়, চাহিদা ও সঞ্চয় কম, ফলে বিনিয়োগ ও মূলধন কম হয়। এ কম মূলধন আবার কম উৎপাদনের জন্য দায়ী। এভাবে একটি চক্রাকারে 'কম' বিষয়গুলোর কারণে দেশটি দরিদ্র রয়ে যায়।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কী বোঝায়?
উত্তর