বাংলাদেশের অর্থনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: বাংলাদেশের অর্থনীতির প্রধান দ্বিতীয় বৈশিষ্ট্য হলো- ১. মাথাপিছু আয় বৃদ্ধি: বাংলাদেশে কৃষি ও শিল্পের স্বল্প উৎপাদন, অধিক জনসংখ্যা এবং কাজের সুযোগ কম থাকার মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় কম। তবে এ মাথাপিছু আয় ধীর গতিতে হলেও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২. জীবনযাত্রার ক্রমোন্নতি: ২০২০ সালের বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের দেশে চরম দারিদ্র্যসীমা ১০.৫% (২০১৮-১৯ সালে পরিমাপকৃত), গড় আয়ুষ্কাল ৭২.৬ বছর, সুপেয় পানি গ্রহণকারী ৯৮.১% (টিউবওয়েল) এবং সাক্ষরতার হার ৭৪.৪%।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর