ছকে উল্লিখিত ছক [গণিত] ও [গণিত] খাত দুটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে একে অপরের ওপর নির্ভরশীল- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ছক- খাতটি কৃষি খাত আর ছক-B খাতটি শিল্প খাতকে নির্দেশ করে। কৃষি ও শিল্প খাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে একে অপরের পরিপূরক। আমাদের দেশের অধিকাংশ শিল্প কৃষিভিত্তিক। এ দেশের উল্লেখযোগ্য শিল্প যেমন- পাট, চা, চামড়া, চিনি ও কাগজ প্রভৃতি শিল্প প্রধান কাঁচামালের জন্য কৃষির ওপর নির্ভরশীল। তাই আমাদের দেশে কোনো কোনো অঞ্চলে আঞ্চলিক শিল্পায়ন ঘটে, যেমন- ঢাকা ও নারায়ণগঞ্জে পাট শিল্প, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে চা শিল্প, উত্তরবঙ্গে চিনি শিল্প গড়ে উঠেছে। এসব শিল্পের প্রসারের ফলে কাঁচামালের বার্ষিক চাহিদার কারণে কৃষি উৎপাদন বাড়বে, কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাবে। ফলে কৃষকদের আয় বাড়বে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। জনগণের আয় বৃদ্ধির ফলে সঞ্চয় ও মূলধন গঠন বৃদ্ধি পাবে এবং শিল্পক্ষেত্রে বেশি করে বিনিয়োগ করা সম্ভব হবে। আমাদের ক্ষুদ্র শিল্পের ভিত্তি হলো কৃষি। কৃষিতে উৎপাদিত বাঁশ-বেত ক্ষুদ্র শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে, শিল্পে উৎপাদিত চাষাবাদের যন্ত্রপাতি, সার, কীটনাশক, ওষুধ ইত্যাদি কৃষিকাজে ব্যবহার করা হয়। তাই শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টিতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পজাত অন্যান্য দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পায়, যা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ছক-A তে নির্দেশিত কৃষি খাত ও ছক-B তে নির্দেশিত শিল্প খাত দুটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে একে অপরের ওপর নির্ভরশীল।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
ছকে উল্লিখিত ছক ও খাত দুটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে একে অপরের…
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর