EPZ কী? ব্যাখ্যা কর।
উত্তর: EPZ (Export Processing Zone) হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। কর্মসংস্থান ও রপ্তানি আয়ের ক্ষেত্রে ইপিজেডগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও শিল্প খাতের দ্রুত বিকাশের জন্য বাংলাদেশ সরকার এ পর্যন্ত ৮টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ) স্থাপন করেছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে দেশের শিল্প খাতকে এগিয়ে নেওয়াই এর লক্ষ্য। বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলো হচ্ছে চট্টগ্রাম, ঢাকা, মংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা (নীলফামারী), আদমজী ও কর্ণফুলী EPZ ।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
EPZ কী? ব্যাখ্যা কর।
উত্তর