নাইজুল সাহেবের শিল্পটি কোন ধরনের? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নাইজুল সাহেবের শিল্পটি কুটির শিল্প। স্বল্প মূলধন ও নিজস্ব কারিগরি জ্ঞানের সাহায্যে পরিবারের সদস্যদের মাধ্যমে পরিচালিত শিল্পই হলো কুটির শিল্প। এ শিল্পে সাধারণত পরিবারের লোকজনের পুঁজি ও শ্রম ব্যবহৃত হয়। এছাড়া এ শিল্পের আয়তন খুব ছোটো হয়। যেমন: রেশম শিল্প, বাঁশ ও বেত শিল্প, পিতল ও কাঁসা শিল্প, তাঁত শিল্প, মৃৎশিল্প প্রভৃতি। উদ্দীপকে সিলেটের নাইজুল সাহেব বাঁশ ও বেত দিয়ে ঝুড়ি, মোড়া, পাটি, মাদুরসহ হস্ত শিল্পজাত দ্রব্য তৈরি করেন। তার তৈরি দ্রব্যের চাহিদা দেশে-বিদেশে ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। এসব দ্রব্য সে তার নিজের ঘরে পরিবারের সদস্যদের সহযোগিতায় তৈরি করছে। সুতরাং বলা যায়, নাইজুল সাহেবের শিল্পটি কুটির শিল্পের অন্তর্ভুক্ত।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
নাইজুল সাহেবের শিল্পটি কোন ধরনের? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর