"হামিদা বেগমের মতো নারীদের কর্মকান্ড বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখছে।"- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: "হামিদা বেগমের মতো নারীদের কর্মকাণ্ড বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখছে।" -উক্তিটি যথার্থ। হামিদা বেগমের কাজটি হলো আত্ম-কর্মসংস্থান। আর আত্ম-কর্মসংস্থান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো ব্যক্তি নিজের অর্থে বা ঋণের মাধ্যমে স্বল্প সম্পদ এবং নিজস্ব জ্ঞান ও দক্ষতার আলোকে নিজ উদ্যোগে জীবিকা অর্জনের প্রচেষ্টায় নিয়োজিত থাকলে তাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষ পরনির্ভরশীলতা কাটিয়ে স্বাবলম্বী হতে পারে। এটি মানুষকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে উৎপাদন বাড়ে। এর ফলে আয় বাড়ে। ছোটো পরিসরে হলেও কর্মসংস্থানের সৃষ্টি হয়। আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে অল্প মূলধনের সাহায্যে সহজেই উৎপাদনশীলতা বাড়ানো যায়। এটি অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখে। উদ্দীপকে দেখা যায়, হামিদা বেগম একজন শিক্ষিত নারী। তিনি হস্তশিল্পে প্রশিক্ষিত ও দক্ষ হওয়ায় ক্ষুদ্রঋণ নিয়ে তার বাড়িতে হস্তশিল্প কারখানা গড়ে তুলেছেন এবং উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানি করে বেশ আয় করছেন। এভাবে হামিদা বেগম আত্মনির্ভরশীল হয়ে উঠার পাশাপাশি বহু শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছে। যার ফলে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পায় এবং মোট জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সুতরাং বলা যায়, হামিদা বেগমের মতো নারীদের কর্মকাণ্ড দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে" উক্তিটি যথার্থ।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
"হামিদা বেগমের মতো নারীদের কর্মকান্ড বাংলাদেশের অর্থনীতির চাকাকে গত…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর