সালমান সাহেবের কর্মহীন অবস্থাকে অর্থনীতিতে কোন ধরনের বেকারত্ব নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: সালমান সাহেবের কর্মহীন অবস্থাকে অর্থনীতিতে সাময়িক বেকারত্বকে নির্দেশ করছে। পেশা পরিবর্তনের কারণে যে বেকারত্ব সৃষ্টি হয় তাকে সাময়িক বেকারত্ব বলে। যেমন, একজন গার্মেন্টস শ্রমিক পেশা পরিবর্তন করে ব্যবসায় শুরু করার প্রস্তুতি নিল। সে যদি ৩ মাস কর্মহীন থাকে, তবে এ সময়টা সাময়িক বেকারত্ব বলে গণ্য হবে। আমাদের দেশসহ কার্যত সর্বত্রই এ ধরনের বেকারত্ব লক্ষ করা যায়। উদ্দীপকে সালমান সাহেব একটি পোশাক কোম্পানিতে চাকরি করতেন। গত করোনা মহামারির কারণে তার চাকরি চলে যায়। এ কারণে তিনি স্ত্রী, পুত্র, কন্যাদের নিয়ে গ্রামে চলে আসেন এবং কিছু দিন কর্মহীন অবস্থায় থাকার পর স্থানীয় বাজারে একটি ব্যবসা চালু করেন। যা অর্থনীতিতে সাময়িক বেকারত্ব বলা যায়। তাই বলা যায়, সালমান সাহেবের কর্মহীন অবস্থাকে অর্থনীতিতে সাময়িক বেকারত্বকে নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
সালমান সাহেবের কর্মহীন অবস্থাকে অর্থনীতিতে কোন ধরনের বেকারত্ব নির্দ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর