অর্থনৈতিক উন্নয়নের জন্য সেবাখাত গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর: অর্থনীতির একক বৃহত্তম খাত হওয়ায় সেবা খাত অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক যেসব কাজের মাধ্যমে অবস্তুগত দ্রব্য উৎপাদিত হয় তাকে সেবা খাত বলে। পৃথিবীর বেশিরভাগ দেশেই সেবা খাত হলো একক বৃহত্তম খাত। বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সেবা খাত সম্পর্কিত। এজন্য অর্থনৈতিক উন্নয়নে সেবাখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
অর্থনৈতিক উন্নয়নের জন্য সেবাখাত গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর