উদ্দীপকে উল্লিখিত পলাশ অর্থনীতির কোন খাতে কর্মরত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পলাশ অর্থনীতির কৃষি খাতে কর্মরত। কৃষিকাজ হচ্ছে ভূমি কর্ষণ, বীজ বপন, শস্য-উদ্ভিদ পরিচর্যা, ফসল কর্তন ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য গুদামজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত কাজ। ফসল উৎপাদন ছাড়াও মাছ ও মৌমাছি চাষ, পশুপালন ও বনায়ন কৃষি খাতের অন্তর্ভুক্ত। যে-কোনো দেশে খাদ্যের যোগানদাতা হিসেবে কৃষি খাতের অবদান অনেক। কৃষিক্ষেত্রে উৎপাদিত বিভিন্ন খাদ্যশস্য যেমন ধান, গম, যব, তৈলবীজ, আলু, ফলমূল ইত্যাদি জনগণের খাদ্য চাহিদার সিংহভাগ পূরণ করে। আবার শিল্প ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামালের যোগান মূলত কৃষি থেকেই আসে। আখ, পাট, চা ইত্যাদি কাঁচামালের ওপর নির্ভর করে পাট, চিনি, চা, কাগজ শিল্প গড়ে উঠেছে। শস্য উৎপাদন ছাড়া কৃষির অন্যান্য উপখাত হলো পশুপালন, মৎস্য চাষ ও বনায়ন। উদ্দীপকে পলাশ তার খামারে ধান, পাট ও নানা ধরনের ফসল উৎপাদন করেন। পরিবারের প্রয়োজন মিটিয়ে অবশিষ্ট ফসল বাজারে বিক্রি করেন। এসব পণ্য কৃষি খাতে উৎপাদিত হয়। সুতরাং বলা যায়, পালাশ অর্থনীতির কৃষি খাতে কর্মরত।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পলাশ অর্থনীতির কোন খাতে কর্মরত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর