উদ্দীপকে উল্লিখিত খাত দুটির মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ এবং কেন? আলোচনা করে।
উত্তর: উদ্দীপকে খাত-A হলো শিল্প খাত এবং খাত-B হলো কৃষি খাত। এ দুটি খাতের মধ্যে কৃষি খাত অধিক গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে শিল্প কৃষিভিত্তিক। কৃষি হচ্ছে এমন এক ধরনের কাজ যা ভূমিকর্ষণ, বীজ বপন, শস্য-উদ্ভিদ পরিচর্যা, ফসল কর্তন ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য গুদামজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। ফসল উৎপাদন ছাড়াও মাছ ও মৌমাছি চাষ, পশুপালন ও বনায়ন কৃষি খাতের অন্তর্ভুক্ত। উদ্দীপকে বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এ দেশের মোট জাতীয় আয়ের সিংহভাগ আসে কৃষি থেকে। বর্তমান বিশ্বায়নের যুগে সকল রাষ্ট্র উন্নতির বিধানকল্পে শিল্পের ওপর নির্ভর হতে শুরু করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের শিল্পায়ন বা শিল্প অর্থনীতি গড়ে তোলার জন্যও কৃষিপ্রধান জ্বালানি হিসেবে কাজ করবে। কারণ বাংলাদেশের অর্থনীতি ভারী শিল্পপ্রধান না হওয়ায় এখানে প্রাথমিক বা কৃষিনির্ভর শিল্প গড়ে উঠেছে। এক্ষেত্রে কৃষির উৎপাদনের সাথে এসব শিল্প ওতপ্রোতভাবে জড়িত। তাছাড়া সেবা খাতের উন্নয়নও কৃষির ওপর নির্ভরশীল। এদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতি কৃষি অগ্রগতির সাথে জড়িত। শতকরা প্রায় ৬৩ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। এই বিপুল জনগোষ্ঠীর অর্থসংস্থান, কর্মসংস্থান ও খাদ্যসংস্থানের প্রধান খাত হলো কৃষি। তাই কৃষির উন্নয়নের সাথে পুরো অর্থনীতির উন্নয়ন নির্ভর করে। সেজন্য বাংলাদেশের সকল অর্থনৈতিক কার্যক্রম কৃষিকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাই আমি কৃষি খাতকে আমাদের দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্ব দিব।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত খাত দুটির মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ এবং কেন? …
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর