সেবাখাত বলতে কী বোঝায়?
উত্তর: যেসব কাজের মাধ্যমে অবস্তুগত সেবাকর্ম উৎপাদিত হয়। অর্থাৎ যা রূপান্তরিত কাঁচামাল হিসেবে দৃশ্যমান নয় কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে এবং যার বিনিময় মূল্য রয়েছে, তাকে সেবা বলে। বাংলাদেশে পাইকারি ও খুচরা বিপণন, হোটেল ও রেস্তোরাঁ, পরিবহণ, ব্যাংক-বিমা, গৃহায়ণ, লোকপ্রশাসন ও প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য সেবা প্রভৃতি সেবা খাতের অন্তর্ভুক্ত। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সেবা খাত হলো একক বৃহত্তম খাত।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
সেবাখাত বলতে কী বোঝায়?
উত্তর