আমাদের দেশের অর্থনীতি 'B [গণিত] খাতের উপর কতটুকু নির্ভরশীল তা ব্যাখ্যা কর।
উত্তর: আমাদের দেশের অর্থনীতি 'B [গণিত] খাতের তথা কৃষি খাতের ওপর বহুলাংশে নির্ভরশীল। কৃষিকাজ হচ্ছে ভূমি কর্ষণ, বীজ বপন, শস্য-উদ্ভিদ পরিচর্যা, ফসল কর্তন ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য গুদামজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত কাজ। ফসল উৎপাদন ছাড়াও মাছ ও মৌমাছি চাষ, পশুপালন ও বনায়ন কৃষি খাতের অন্তর্ভুক্ত। যে-কোনো দেশে খাদ্যের যোগানদাতা হিসেবে কৃষি খাতের অবদান অনেক। কৃষিক্ষেত্রে উৎপাদিত বিভিন্ন খাদ্যশস্য যেমন ধান, গম, যব, তৈলবীজ, আলু, ফলমূল ইত্যাদি জনগণের খাদ্য চাহিদার সিংহভাগ পূ রণ করে। আবার শিল্প ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামালের যোগান মূলত কৃষি থেকেই আসে। আখ, পাট, চা ইত্যাদি কাঁচামালের ওপর নির্ভর করে পাট, চিনি, চা, কাগজ শিল্প গড়ে উঠেছে। শস্য উৎপাদন ছাড়া কৃষির অন্যান্য উপখাত হলো পশুপালন, মৎস্য চাষ ও বনায়ন। উদ্দীপকে খাত-B এ ধান, পাট, গম, চা, আখ তুলে ধরা হয়েছে। যা মূলত কৃষি খাতের উৎপাদিত পণ্য। তাই B খাতটিকে কৃষি খাত বলা যায়। বাংলাদেশের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। কৃষি শিল্পের কাঁচামাল সরবরাহ করে শিল্পোৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, খাদ্য নিরাপত্তা অর্জন, দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মানোন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে কৃষি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
আমাদের দেশের অর্থনীতি 'B খাতের উপর কতটুকু নির্ভরশীল তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর