আমাদের জাতীয় অর্থনীতিতে উক্ত শিল্পটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: আমাদের জাতীয় অর্থনীতিতে কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম। নিম্নে কুটির শিল্পের গুরুত্ব বর্ণনা করা হলো- ১. কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস : শিল্পোন্নয়নের অভাবে আমাদের দেশে কৃষির উপর দিন দিন জনসংখ্যার চাপ বৃদ্ধি পাচ্ছে। কুটিরশিল্পের উন্নয়নের মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যাকে কৃষি থেকে অপসারণ করে জমির উপর জনসংখ্যার চাপ হ্রাস করা যেতে পারে। ২. নারীদের কর্মসংস্থান : কুটিরশিল্প পরিবারভিত্তিক শিল্প প্রতিষ্ঠান হওয়ায় এতে মহিলারা কর্মসংস্থানের সুযোগ পায়। আমাদের দেশের মেয়েরা অতিমাত্রায় পর্দানশীল বলে তারা ঘরের বাইরে পুরুষের সাথে কাজ করতে ইচ্ছুক নয়। ক্ষুদ্র ও কুটিরশিল্পের উন্নতি সাধন করতে পারলে এসব পর্দানশীল মহিলাদের কাজে লাগানো সহজ হবে। এতে দেশের জাতীয় আয় বৃদ্ধি পাবে। ৩. সম্পদের সুষম বণ্টন : জাতীয় সম্পদের সুষম বণ্টনের ক্ষেত্রে কুটিরশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে সম্পদ ও আয়ের বণ্টনে প্রকট বৈষম্য রয়েছে। সামাজিক ন্যায়বিচারের স্বার্থে সম্পদ বণ্টনে এরূপ বৈষম্য দূর করা দরকার। ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে এ লক্ষ্য অর্জন করা যেতে পারে। ৪. জীবনযাত্রার মান উন্নয়ন : বাংলাদেশে পল্লি অঞ্চলে কুটিরশিল্প সম্প্রসারিত হলে কৃষকদের মাথাপিছু আয় বাড়বে। কারণ, এতে কৃষিকাজ ছাড়াও কুটিরশিল্প থেকে বাড়তি আয় উপার্জন করা যাবে। ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। ৫. কাঁচামালের সদ্ব্যবহার : বাংলাদেশে কুটিরশিল্পের ব্যবহার উপযোগী প্রচুর কাঁচামাল রয়েছে। কুটিরশিল্পের দ্রুত সম্প্রসারণের মাধ্যমে এসব কাঁচামালের ব্যবহার করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। ৬. গ্রামীণ অর্থনীতির বিকাশ : আমাদের গ্রামাঞ্চলে জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান খুবই নিচু। সুতরাং, দেশের সর্বত্র ক্ষুদ্র ও কুটিরশিল্পের ব্যাপক প্রসার ঘটাতে পারলে স্থবির গ্রামীণ অর্থনীতিতে প্রাণের সঞ্চার হবে। ৭. বৈদেশিক মুদ্রা অর্জন : কুটিরশিল্পের মাধ্যমে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তি প্রকাশ পায়। এ করণে এ শিল্পের উৎপন্ন দ্রব্য বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করে। অতএব, কুটিরশিল্পজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আছে।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
আমাদের জাতীয় অর্থনীতিতে উক্ত শিল্পটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর