তুমি কি মনে কর উদ্দীপকের জমির মিয়া একজন উন্নয়নশীল দেশের কৃষক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের জমির মিয়া উন্নয়নশীল দেশের একজন কৃষক। যেসব দেশের মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশের তুলনায় কম কিন্তু উন্নয়নের সূচকগুলোর ইতিবাচক পরিবর্তন ঘটেছে তাকে উন্নয়নশীল দেশ বলে। এসব দেশের মাথাপিছু আয় বর্ধনশীল এবং জীবনযাত্রার মান ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ কৃষিতে নিয়োজিত। উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশের মাথাপিছু আয় কম। ফলে জীবনযাত্রার মান তেমন উন্নত নয়। অধিকাংশ উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তার পরিপূর্ণ ব্যবহার হয় না। এসব দেশে শিল্প প্রাথমিক পর্যায়ে থাকে। উদ্দীপকের জমির মিয়া যশোরের একজন কৃষক। ফেরির বদলে সেতু হওয়াতে তার কৃষি পণ্যের পরিবহন খরচ কমেছে। খামারে উন্নত বীজ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার পরও তার খামারের সবটুকু জমি ও সম্পদের পূর্ণ ব্যবহার হয় না। তার উৎপন্ন কৃষি পণ্য বিদেশে রপ্তানি হয়, দেশেও কৃষি নির্ভর শিল্প গড়ে উঠেছে। যা উন্নয়নশীল দেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ। অতএব বলা যায়, জমির মিয়া উন্নয়নশীল দেশের একজন কৃষক।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের জমির মিয়া একজন উন্নয়নশীল দেশের কৃষক? তোমার…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর