করিম সাহেবের আর্থিক অবস্থা অর্থনীতির কোন ধারণার সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: করিম সাহেবের আর্থিক অবস্থা অর্থনীতির দারিদ্র্যের দুষ্টচক্র ধারণার সাথে সম্পর্কিত। অনুন্নত দেশে কম উৎপাদনের ফলে আয় কম হয়। আয় কম হলে সঞ্চয় কম হয়। সঞ্চয় কম হওয়ায় বিনিয়োগও কম হয়। মূলধনও কম হয়। ফলে উৎপাদনও কম হয়। এ অবস্থাকে দারিদ্র্যের দুষ্টচক্র বলে। অনুন্নত দেশে এই চক্র বিরাজমান থাকায় উন্নয়নের গতি মন্থর থাকে। উদ্দীপকে দেখা যায়, করিম সাহেবের বেতন অল্প। তাই বেতনের বেশিরভাগ পরিবারের ভরণপোষণের কাজেই শেষ হয়ে যায়। কোনো অর্থ সঞ্চয় থাকে না। ফলে আয়ও বাড়াতে পারে না। এটিই দারিদ্র্যের দুষ্টচক্রকে নির্দেশ করে। অনুন্নত দেশে উৎপাদন কম হয় বলে জনগণের মাথাপিছু আয় কমে যায়। এর ফলে বিনিয়োগ প্রবণতা কম হয় বলে পর্যাপ্ত পরিমাণে মূলধন গঠন সম্ভব হয় না। ফলে উৎপাদন কম হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
করিম সাহেবের আর্থিক অবস্থা অর্থনীতির কোন ধারণার সাথে সম্পর্কিত? ব্য…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর