উদ্দীপকে [গণিত] খাত দ্বারা অর্থনীতির কোন খাতকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে [গণিত] খাত দ্বারা অর্থনীতির কৃষি খাতকে নির্দেশ করে। ভূমিকর্ষণ, বীজ বপন, শস্য-উদ্ভিদ পরিচর্যা, ফসল কর্তন ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য গুদামজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত কার্যক্রমকে কৃষিকাজ বোঝায়। ফসল উৎপাদন ছাড়াও মাছ ও মৌমাছি চাষ, পশুপালন এবং বনায়নও কৃষি খাতের অন্তর্ভুক্ত। কৃষিক্ষেত্রে উৎপাদিত বিভিন্ন খাদ্যশস্য যেমন- ধান, গম, যব, তৈলবীজ, শিম, লাউ, মটরশুঁটি, আলু, ফলমূল ইত্যাদি জনগণের খাদ্য চাহিদার সিংহভাগ পূরণ করে। আবার শিল্প ক্ষেত্রে প্রয়োজনীয় অনেক কাঁচামালের যোগানও কৃষি থেকে আসে। আখ, পাট, চা পাতা ইত্যাদি কাঁচামালের ওপর নির্ভর করেই পাট, চিনি, চা, কাগজ ইত্যাদি শিল্প গড়ে উঠেছে। শস্য উৎপাদন ছাড়া কৃষির অন্যান্য উপখাত হলো পশুপালন, মৎস্য চাষ ও বনজ সম্পদ। উদ্দীপকে [গণিত] খাতে পাট, ডাল, আখ, হাঁস-মুরগি, সেগুন, গামারি তুলে ধরা হয়েছে। এসব জিনিস কৃষি খাতে উৎপাদিত হয়। তাই বলা যায়, উদ্দীপকে [গণিত] খাত দ্বারা অর্থনীতির কৃষি খাতকে নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
উদ্দীপকে খাত দ্বারা অর্থনীতির কোন খাতকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর