দেশের অর্থনৈতিক উন্নয়নে 'B [গণিত] দেশের অবস্থান উল্লেখ কর এবং অবস্থার উন্নয়নের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় বিশ্লেষণ কর।
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়নে 'B [গণিত] দেশটি উন্নয়নশীল দেশ। এই দেশের উন্নয়নের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় বিশ্লেষণ করা হলো- উন্নয়নশীল দেশে পরিকল্পিত অর্থনৈতিক কর্মসূচি নেওয়া জরুরি। কেননা উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে অর্থনীতি গতিশীল হবে। এতে দ্রব্য ও সেবার উৎপাদন বাড়বে। ফলে দেশটি এক সময় উন্নত দেশের সমপর্যায়ে উন্নীত হবে। উদ্দীপকে দেখা যায়, 'B [গণিত] দেশে স্বল্প মূলধন, উদ্যোক্তার অভাব, দুর্বল অর্থনৈতিক অবকাঠামো, যা উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সাধারণত উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষি খাত জাতীয় আয়ে বিরাট অবদান রাখে। বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে নিতে হলে কৃষির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে শিল্পনির্ভর করতে হবে। পাশাপাশি অবকাঠামো খাতে উন্নয়ন, বাণিজ্য ঘাটতি দূরীকরণ, বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা হ্রাস ও জীবনযাত্রার মান উন্নয়নে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এতে মাথাপিছু আয় ও জাতীয় আয় বৃদ্ধি পাবে। উপরিউক্ত ব্যবস্থাগুলো গ্রহণের মাধ্যমে উন্নয়নশীল দেশের প্রতিবন্ধকতা দূর করা যায়।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়নে 'B দেশের অবস্থান উল্লেখ কর এবং অবস্থার উন্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর