কৃষির আধুনিকায়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা সম্ভব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: কৃষির আধুনিকায়নের মাধ্যমে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা সম্ভব। বাংলাদেশ একটি উন্নয়নশীল কৃষিপ্রধান দেশ। তাই এদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব রয়েছে। জীবিকা নির্বাহের জন্য বাংলাদেশের প্রায় ৭৫ ভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য কৃষির কোনো বিকল্প নেই। এদেশের কৃষিক্ষেত্রে উৎপাদিত বিভিন্ন খাদ্যশস্য ধান, গম, ডাল প্রভৃতি জনগণের খাদ্য চাহিদা সিংহভাগ পূরণ করে তাই কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ঘাটতি পূরণ করা সম্ভব। দেশে যেসব শিল্প প্রতিষ্ঠান হয়েছে এবং যেগুলো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাদের বেশির ভাগেরই প্রয়োজনীয় কাঁচামাল যোগান দেয় কৃষি। এক্ষেত্রে আধুনীকায়নের মাধ্যমে ফসলের উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব। কারণ এখনও আমাদের দেশে অধিকাংশ কৃষক সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে। তাই বলা যায়, কৃষির আধুনিকীকরণ করলে খাদ্য উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে যা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনবে।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
কৃষির আধুনিকায়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা সম্ভব উদ্দীপকের আল…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর