শফিকের দেশটির বৈশিষ্ট্যগুলো আলোচনাপূর্বক তাঁর দেশটিকে সেলিমের দেশের পর্যায়ে নিতে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শফিকের দেশটি উন্নয়নশীল দেশ এবং সেলিমের দেশটি উন্নত দেশ। এ উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য আলোচনাপূর্বক সেই দেশকে উন্নত দেশের পর্যায়ে উন্নীত করতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা আলোচনা করা হলো- ১. মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান : উন্নত দেশগুলোতে মাথাপিছু আয় অনেক বেশি এবং জীবনযাত্রার মানও উন্নত। এক্ষেত্রে শফিকের দেশটিকে মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উন্নত করতে হবে। ২. ব্যাপক শিল্পোন্নয়ন: উন্নত দেশগুলো ব্যাপকভাবে শিল্প সমৃদ্ধ। এসব দেশে জাতীয় আয়ের বৃহদাংশ শিল্প থেকে আসে। এসবের রপ্তানি বাণিজ্যের বেশিরভাগ হলো শিল্পদ্রব্য। শফিকের দেশটিকেও ব্যাপক শিল্পোন্নয়ন করতে হবে। ৩. মূলধনের প্রাচুর্য : সেলিমের দেশে মূলধনের কারণে দ্রব্যের উৎপাদন বেশি। ফলে পর্যাপ্ত মূলধনের জন্য এসব দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। শফিকের দেশটিতে মূলধনের প্রাচুর্যতা গড়ে তুলতে হবে। ৪. সম্পদের পূর্ণ ব্যবহার: সেলিমের দেশে পর্যাপ্ত মূলধন ও প্রযুক্তির সাহায্যে সম্পদের পূর্ণ ব্যবহার হয়। ফলে মোট উৎপাদন বেশি হয়। শফিকের দেশটিকে সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে। ৫. উন্নত কারিগরি জ্ঞান: সেলিমের দেশে কারিগরি জ্ঞানের প্রভূত উন্নতি সাধিত হয়। ফলে শ্রমিকের দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়। শফিকের দেশটিকে উন্নত কারিগরি জ্ঞানের অধিকারী হতে হবে। ৬. উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা: উন্নত দেশগুলোতে সড়ক, রেল, নৌ ও আকাশ পরিবহন ইত্যাদি যোগাযোগের মাধ্যমগুলো অনেক উন্নত। এর ফলে জনগণের জীবনযাত্রাও উন্নত কার্যক্রমের সুবিধা বাড়ে। শফিকের দেশটির পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। উল্লিখিত কার্যক্রমের মাধ্যমে শফিকের দেশটিকে সেলিমের দেশের পর্যায়ে উন্নিত করা সম্ভব।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
শফিকের দেশটির বৈশিষ্ট্যগুলো আলোচনাপূর্বক তাঁর দেশটিকে সেলিমের দেশের…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর