ছদ্ম বেকারত্ব বলতে কী বোঝায়?
উত্তর: প্রান্তিক উৎপাদনশীলতা শূন্যবিশিষ্ট লোককে ছদ্মবেশী বেকার বলে। যেমন ধরা যাক, একজন কৃষক তার দুই বিঘা জমিতে একাই চাষাবাস করে এবং নির্দিস্ট পরিমাণ ফসল উৎপাদন করে। এখন যদি তার দুই ছেলে বাবার সঙ্গে কাজে নিযুক্ত হয় তাহলে আপাতদৃষ্টিতে মনে হবে তিন জন লোক কাজে নিযুক্ত রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাবে ঐ কৃষক একা যা উৎপাদন করত, তার দুই ছেলেসহ উৎপাদনের পরিমাণ একই হয়। অতএব দেখা যাচ্ছে, অতিরিক্ত দুজন লোকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। এখানে এ অতিরিক্ত দুজন শ্রমিক হচ্ছেন মৌসুমি বেকার। তাহলে মৌসুমি বেকারত্ব হচ্ছে সেই অবস্থা যেখানে শ্রমিক আপাতদৃষ্টিতে কাজ করছে বলে মনে হয়; কিন্তু প্রকৃতপক্ষে তার প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
ছদ্ম বেকারত্ব বলতে কী বোঝায়?
উত্তর