শেয়ারFacebookWhatsApp

উন্নয়নের মাপকাঠির বৈশিষ্ট্যের ভিত্তিতে সেলিমের দেশটির ধরন বর্ণনা কর।

উত্তর: উন্নয়নের মাপকাঠির বৈশিষ্ট্যের ভিত্তিতে সেলিমের দেশটি উন্নত দেশ। কেননা সেলিমের দেশে প্রাকৃতিক ও মানব সম্পদের পূর্ণ ব্যবহার হয় এবং দেশের অধিকাংশ মানুষ শিক্ষিত ও দক্ষ। এ বৈশিষ্ট্যগুলো উন্নত দেশের ক্ষেত্রে প্রযোজ্য। উন্নত দেশ কাকে বলে সে বিষয়ে সর্বজনসম্মত, সংজ্ঞা প্রদান করা দুরূহ। তবে সাধারণভাবে “যে সমস্ত দেশ আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তিবিদ্যার সফল প্রয়োগের মাধ্যমে দেশের যাবতীয় প্রাকৃতিক ও মানবিক সম্পদের যথোপযুক্ত ব্যবহার করতে সক্ষম হয়েছে সেগুলোকে উন্নত দেশ বলে।” এ সমস্ত দেশ কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা প্রভৃতি সকল ক্ষেত্রেই অনেকদূর এগিয়ে গিয়েছে, ফলে এ সমস্ত দেশের জনগণের উৎপাদন ক্ষমতা ও মাথাপিছু আয় অধিক এবং জীবনযাত্রার মান উন্নত। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পশ্চিম ইউরোপের কতিপয় দেশ এ পর্যায়ে পড়ে। এসব দেশ সাধারণত পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ থাকে। মূলধন গঠন উন্নয়নে একটি প্রাথমিক শর্ত। উন্নত অর্থনীতি এ শর্ত পূরণ করে। এছাড়াও দক্ষ জনশক্তি উন্নত অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য। শিক্ষাও একটি জাতিকে উন্নতির দিকে ধাবিত করতে পারে। যেহেতু সেলিমের দেশে উল্লিখিত অর্থাৎ উন্নত দেশের বৈশিষ্ট্য বিদ্যমান তাই সেলিমের দেশটি উন্নত দেশ।

SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল

উন্নয়নের মাপকাঠির বৈশিষ্ট্যের ভিত্তিতে সেলিমের দেশটির ধরন বর্ণনা কর।

উদ্দীপক

জনাব সেলিম ও জনাব শফিক দু'জন বন্ধু। তারা ভিন্ন দেশের নাগরিক। সেলিমের দেশের প্রাকৃতিক ও মানব সম্পদের পূর্ণ ব্যবহার হয়। তাঁর দেশের অধিকাংশ লোক শিক্ষিত ও দক্ষ। ভালো যোগাযোগ ব্যবস্থার কারণে দ্রব্য সহজে পরিবহন করা যায়। অপরদিকে শফিকের দেশে প্রাকৃতিক ও মানব সম্পদের পূর্ণ ব্যবহার হয় না। তার দেশের অধিকাংশ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। সেখানে অধিকাংশ লোক অশিক্ষিত ও অদক্ষ। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও খুব অনুন্নত।

Jessore · 2019

উত্তর

কাজ করতে সক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না এ অবস্থাকে বেকারত্ব বলে।

উত্তর

প্রান্তিক উৎপাদনশীলতা শূন্যবিশিষ্ট লোককে ছদ্মবেশী বেকার বলে। যেমন ধরা যাক, একজন কৃষক তার দুই বিঘা জমিতে একাই চাষাবাস করে এবং নির্দিস্ট পরিমাণ ফসল উৎপাদন করে। এখন যদি তার দুই ছেলে বাবার সঙ্গে কাজে নিযুক্ত হয় তাহলে আপাতদৃষ্টিতে মনে হবে তিন জন লোক কাজে নিযুক্ত রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাবে ঐ কৃষক একা যা উৎপাদন করত, তার দুই ছেলেসহ উৎপাদনের পরিমাণ একই হয়। অতএব দেখা যাচ্ছে, অতিরিক্ত দুজন লোকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। এখানে এ অতিরিক্ত দুজন শ্রমিক হচ্ছেন মৌসুমি বেকার। তাহলে মৌসুমি বেকারত্ব হচ্ছে সেই অবস্থা যেখানে শ্রমিক আপাতদৃষ্টিতে কাজ করছে বলে মনে হয়; কিন্তু প্রকৃতপক্ষে তার প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য।

উত্তর

উন্নয়নের মাপকাঠির বৈশিষ্ট্যের ভিত্তিতে সেলিমের দেশটি উন্নত দেশ। কেননা সেলিমের দেশে প্রাকৃতিক ও মানব সম্পদের পূর্ণ ব্যবহার হয় এবং দেশের অধিকাংশ মানুষ শিক্ষিত ও দক্ষ। এ বৈশিষ্ট্যগুলো উন্নত দেশের ক্ষেত্রে প্রযোজ্য। উন্নত দেশ কাকে বলে সে বিষয়ে সর্বজনসম্মত, সংজ্ঞা প্রদান করা দুরূহ। তবে সাধারণভাবে “যে সমস্ত দেশ আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তিবিদ্যার সফল প্রয়োগের মাধ্যমে দেশের যাবতীয় প্রাকৃতিক ও মানবিক সম্পদের যথোপযুক্ত ব্যবহার করতে সক্ষম হয়েছে সেগুলোকে উন্নত দেশ বলে।” এ সমস্ত দেশ কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা প্রভৃতি সকল ক্ষেত্রেই অনেকদূর এগিয়ে গিয়েছে, ফলে এ সমস্ত দেশের জনগণের উৎপাদন ক্ষমতা ও মাথাপিছু আয় অধিক এবং জীবনযাত্রার মান উন্নত। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পশ্চিম ইউরোপের কতিপয় দেশ এ পর্যায়ে পড়ে। এসব দেশ সাধারণত পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ থাকে। মূলধন গঠন উন্নয়নে একটি প্রাথমিক শর্ত। উন্নত অর্থনীতি এ শর্ত পূরণ করে। এছাড়াও দক্ষ জনশক্তি উন্নত অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য। শিক্ষাও একটি জাতিকে উন্নতির দিকে ধাবিত করতে পারে। যেহেতু সেলিমের দেশে উল্লিখিত অর্থাৎ উন্নত দেশের বৈশিষ্ট্য বিদ্যমান তাই সেলিমের দেশটি উন্নত দেশ।

উত্তর

উদ্দীপকের শফিকের দেশটি উন্নয়নশীল দেশ এবং সেলিমের দেশটি উন্নত দেশ। এ উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য আলোচনাপূর্বক সেই দেশকে উন্নত দেশের পর্যায়ে উন্নীত করতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা আলোচনা করা হলো- ১. মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান : উন্নত দেশগুলোতে মাথাপিছু আয় অনেক বেশি এবং জীবনযাত্রার মানও উন্নত। এক্ষেত্রে শফিকের দেশটিকে মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উন্নত করতে হবে। ২. ব্যাপক শিল্পোন্নয়ন: উন্নত দেশগুলো ব্যাপকভাবে শিল্প সমৃদ্ধ। এসব দেশে জাতীয় আয়ের বৃহদাংশ শিল্প থেকে আসে। এসবের রপ্তানি বাণিজ্যের বেশিরভাগ হলো শিল্পদ্রব্য। শফিকের দেশটিকেও ব্যাপক শিল্পোন্নয়ন করতে হবে। ৩. মূলধনের প্রাচুর্য : সেলিমের দেশে মূলধনের কারণে দ্রব্যের উৎপাদন বেশি। ফলে পর্যাপ্ত মূলধনের জন্য এসব দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। শফিকের দেশটিতে মূলধনের প্রাচুর্যতা গড়ে তুলতে হবে। ৪. সম্পদের পূর্ণ ব্যবহার: সেলিমের দেশে পর্যাপ্ত মূলধন ও প্রযুক্তির সাহায্যে সম্পদের পূর্ণ ব্যবহার হয়। ফলে মোট উৎপাদন বেশি হয়। শফিকের দেশটিকে সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে। ৫. উন্নত কারিগরি জ্ঞান: সেলিমের দেশে কারিগরি জ্ঞানের প্রভূত উন্নতি সাধিত হয়। ফলে শ্রমিকের দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়। শফিকের দেশটিকে উন্নত কারিগরি জ্ঞানের অধিকারী হতে হবে। ৬. উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা: উন্নত দেশগুলোতে সড়ক, রেল, নৌ ও আকাশ পরিবহন ইত্যাদি যোগাযোগের মাধ্যমগুলো অনেক উন্নত। এর ফলে জনগণের জীবনযাত্রাও উন্নত কার্যক্রমের সুবিধা বাড়ে। শফিকের দেশটির পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। উল্লিখিত কার্যক্রমের মাধ্যমে শফিকের দেশটিকে সেলিমের দেশের পর্যায়ে উন্নিত করা সম্ভব।
SSCঅর্থনীতিঅধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লিমন সৌদি আরবে কর্মরত শ্রমিক। কিন্তু উপযুক্ত প্রশিক্ষণের অভাবের কারণে অন্য দেশের শ্রমিকের চেয়ে তার মজুরি কম। আবার সালমা হস্তশিল্প বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হওয়ার কারণে তার তৈরি হস্তশিল্পজাত দ্রব্যগুলো এখন বিদেশেও রপ্তানি করা হচ্ছে।

Combined · 2017

ক
মৌসুমি বেকারত্ব কী?
খ
দারিদ্র্য বিমোচনে আইসিটির (ICT) ভূমিকা ব্যাখ্যা কর
গ
সালমা বেগমের মতো নারীদের দক্ষ মানবসম্পদ হতে হলে কী ধরনের পদ্ধতি নেওয়া যায়- বিশ্লেষণ কর।
ঘ
লিমন এবং সালমা দুজনই কি তোমার দেশের প্রেক্ষাপটে সম্পদ? কীভাবে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.দারিদ্র্য বিমোচনে আইসিটির (ICT) ভূমিকা ব্যাখ্যা কর

দারিদ্র্য বিমোচনে আইসিটির (ICT) ভূমিকা ব্যাখ্যা কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মৌসুমি বেকারত্ব কী?

মৌসুমি বেকারত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আবিদ ও আসিফ দুজনেই গত ঈদে শার্ট কিনতে একটি পোশাকের দোকানে গেল। আবিদ লাল রঙের এবং আসিফ সাদা রঙের শার্ট কিনল। আবিদ এক হাজার টাকার একটি নোটের মাধ্যমে তার পছন্দের শার্টটি কিনল। কিন্তু আসিফ তার শার্টের মূল্য বাবদ এক হাজার টাকার প্রাইজ বন্ড দিলে বিক্রেতা তা গ্রহণ করতে রাজি হয়নি।

Combined · 2017

ক
অর্থ কী?
খ
দ্রব্য বিনিময় প্রথার প্রধান অসুবিধা ব্যাখ্যা কর।
গ
আবিদের প্রদত্ত অর্থ কোন ধরনের মুদ্রা ছিল এবং তার শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।..
ঘ
আসিফ সমপরিমাণ অর্থ দিয়েও পছন্দের শার্টটি ক্রয়ে ব্যর্থ হওয়ার কারণ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দ্রব্য বিনিময় প্রথার প্রধান অসুবিধা ব্যাখ্যা কর।

দ্রব্য বিনিময় প্রথার প্রধান অসুবিধা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অর্থ কী?

অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

করিম সিলেট হাওর-বিলে বেড়াতে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ও মাছ চাষ দেখে মোহিত। সেখানকার গাছপালা ও জীবজন্তু দেখতে পায়। সে জানতে পারল যে, একটি বিশেষ সংস্থা উক্ত এলাকাটিতে বিশেষ অঞ্চল ঘোষণা করেছে।

Combined · 2017

ক
NNP-এর পূর্ণরূপ কী?
খ
মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?
গ
করিমের দেখা বিলটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা কর।
ঘ
করিমের দেখা বিলটির মাছ চাষ জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে- মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?

মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.NNP-এর পূর্ণরূপ কী?

NNP-এর পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লিমন এবং সালমা দুজনই কি তোমার দেশের প্রেক্ষাপটে সম্পদ? কীভাবে? বিশ্লেষণ কর।সালমা বেগমের মতো নারীদের দক্ষ মানবসম্পদ হতে হলে কী ধরনের পদ্ধতি নেওয়া যায়- বিশ্লদারিদ্র্য বিমোচনে আইসিটির (ICT) ভূমিকা ব্যাখ্যা করমৌসুমি বেকারত্ব কী?আসিফ সমপরিমাণ অর্থ দিয়েও পছন্দের শার্টটি ক্রয়ে ব্যর্থ হওয়ার কারণ বিশ্লেষণ কর।আবিদের প্রদত্ত অর্থ কোন ধরনের মুদ্রা ছিল এবং তার শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।..দ্রব্য বিনিময় প্রথার প্রধান অসুবিধা ব্যাখ্যা কর।অর্থ কী?করিমের দেখা বিলটির মাছ চাষ জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে- মতামত দাও।করিমের দেখা বিলটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা কর।মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?NNP-এর পূর্ণরূপ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।