ছকে উল্লিখিত বাজেটে কোন খাতে অধিক বরাদ্দ আছে? উক্ত বাজেট উন্নয়নশীল দেশের জন্য অধিক গ্রহণযোগ্য কিনা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকে উল্লিখিত বাজেটে জনস্বাস্থ্য খাতে অধিক বরাদ্ধ আছে। উক্ত বাজেটে যদি শিক্ষা ও প্রযুক্তি খাতে অধিক বরাদ্ধ থাকত তবে উন্নয়নশীল দেশের জন্য তা অধিক গ্রহণযোগ্য হতো। উন্নয়নশীল দেশের জনশক্তি প্রধান শক্তিরূপে অর্থনৈতিক উন্নয়ন ভূমিকা রাখে। তাই সরকারকে মানবসম্পদ তৈরির লক্ষ্যে প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার নারী শিক্ষার উন্নয়ন, ছাত্রছাত্রীদের মেধা বিকাশে বৃত্তিসংখ্যা ও হার বৃদ্ধি এবং উচ্চশিক্ষার প্রসারে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। শিক্ষার সাথে প্রযুক্তির সমাবেশ ঘটিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নের চালিকাশক্তি বৃদ্ধির লক্ষ্যে সরকারকে প্রতিবছর তথ্য ও প্রযুক্তি খাতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হবে। সুতরাং দেখা যায়, উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট অধিক গ্রহণযোগ্য হলেও শিক্ষা খাতে ব্যয় বাড়াতে হবে।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
ছকে উল্লিখিত বাজেটে কোন খাতে অধিক বরাদ্দ আছে? উক্ত বাজেট উন্নয়নশীল …
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
ছকে বর্ণিত বাজেটে মোট আয় ৭৪০ কোটি টাকা এবং মোট ব্যয় ৮৭০ কোটি। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় উক্ত বাজেটটি ঘাটতি বাজেট। কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। সরকার বাজেটের এ ঘাটটি দূর করার লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে ঋণ, নতুন অর্থ সৃষ্টি, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদান গ্রহণ করে। আমাদের মতো উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। সূত্র : ঘাটতি বাজেটে = (মোট আয় – মোট ব্যায়) <০ হয়। অর্থাৎ, মোট আয় < মোট ব্যায়। যেহেতু, বর্ণিত বাজেটে মোট আয় < মোট ব্যয় তাই উক্ত বাজেটটি ঘাটটি বাজেট।উত্তর