[গণিত] দেশের [গণিত] ও [গণিত] খাত দুটি অর্থনীতির কোন খাতকে নির্দেশ করে তা উল্লেখ কর এবং খাত দুটি একে অপরের পরিপূরক কিনা তার ওপর মন্তব্য কর।
উত্তর: উদ্দীপকের 'R [গণিত] দেশের [গণিত] ও [গণিত] খাত দুটি যথাক্রমে বাংলাদেশের অর্থনীতির কৃষি ও শিল্প খাতকে নির্দেশ করছে। কেননা [গণিত] খাতে জনগণ জমি চাষ করে। ধান, গম, সরিষা ইত্যাদি উৎপাদন করে, যা কৃষিখাতকে নির্দেশ করে এবং [গণিত] খাতে অতিরিক্ত শ্রমিক স্থানান্তরের মাধ্যমে বেকারত্ব কমছে এবং অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে, যা শিল্পখাতকে নির্দেশ করে। এ খাত দুটি একে অপরের পরিপূরক। আমাদের দেশের অধিকাংশ শিল্প কৃষিভিত্তিক। এ দেশের উল্লেখযোগ্য শিল্প যেমন- পাট, চা, চামড়া, চিনি ও কাগজ প্রভৃতি শিল্পের প্রধান কাঁচামালের জন্য কৃষির ওপর নির্ভরশীল। তাই আমাদের দেশে যেসব অঞ্চলে আঞ্চলিক শিল্পায়ন ঘটে, যেমন- ঢাকা ও নারায়ণগঞ্জে পাট শিল্প; চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে চা শিল্প; উত্তরবঙ্গে চিনি শিল্প গড়ে উঠেছে। এসব শিল্পের প্রসারের ফলে কাঁচামালের বর্ধিত চাহিদার 'কারণে কৃষি উৎপাদন বাড়বে, কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাবে। ফলে কৃষকদের আয় বাড়বে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। আয় বৃদ্ধির ফলে সঞ্চয় ও মূলধন গঠন বৃদ্ধি পাবে এবং শিল্প ক্ষেত্রে বেশি করে বিনিয়োগ করা সম্ভব হবে। আমাদের ক্ষুদ্র শিল্পের ভিত্তি হলো কৃষি। কৃষিতে উৎপাদিত বাঁশ-বেত ক্ষুদ্র শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে শিল্পে উৎপাদিত চাষাবাদের যন্ত্রপাতি, সার, কীটনাশক, ওষুধ ইত্যাদি কৃষিকাজে ব্যবহার করা হয়। তাই শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টিতে কৃষি ভূমিকা পালন করে। কৃষকদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পজাত অন্যান্য দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পায় যা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষির আধুনিকায়নের মাধ্যমে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। করতে পারলে আমদানি ব্যয় বাঁচবে যা শিল্পোন্নয়নে ব্যয় করা যাবে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, আমাদের কৃষি ও শিল্পের উন্নয়ন। পরস্পর নির্ভরশীল এবং একে অপরের পরিপূরক। তাই আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য দুটি খাতের একই সঙ্গে উন্নতি একান্তভাবে কাম্য।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
দেশের ও খাত দুটি অর্থনীতির কোন খাতকে নির্দেশ করে তা উল্লেখ কর এবং…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর