উদ্দীপকের 'ল' দেশের অর্থনীতির কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'ল' দেশের অর্থনীতিতে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। উদ্দীপকের 'ল' দেশটির অধিকাংশ লোক কৃষির ওপর নির্ভরশীল। তথাপি 'ল' দেশের জনগণ প্রয়োজনীয় খাদ্য চাহিদা মেটাতে অক্ষম। এ ধরনের দেশটি উন্নয়নশীল দেশের সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো- ১. কৃষি নির্ভর অর্থনীতি: দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ কৃষিতে নিয়োজিত। কৃষিক্ষেত্রে পুরনো আমলের জীবন নির্বাহী ক্ষুদ্র খামারে চাষাবাদ হয়। কৃষিতে বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগের প্রভাব লেগেই থাকে। ২. মাথাপিছু আয় উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশের মাথাপিছু আয় কম। ফলে জীবনযাত্রার মান তেমন উন্নত নয়। ৩. প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার: অধিকাংশ উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তার পরিপূর্ণ ব্যবহার হয় না। ৪. মূলধনের স্বল্পতা: উন্নয়নশীল দেশের মাথাপিছু আয় বৃদ্ধির হার কম। কাজেই সঞ্চয়ের পরিমাণ কম হয়। কম সঞ্চয় মূলধন গঠনের পথে অন্তরায়। ৫. প্রাথমিক পণ্য উৎপাদনকারী দেশ উন্নয়নশীল দেশ প্রধানত প্রাথমিক পণ্য উৎপাদন করে এবং উৎপাদন ব্যবস্থায় শ্রম নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করা হয়। প্রাথমিক পণ্য বলতে শিল্পের কাঁচামাল যেমন, পাট, চামড়া ইত্যাদি বোঝায়। ৬. শিল্পের বিকাশ: উন্নয়নশীল দেশসমূহে শিল্প প্রাথমিক পর্যায়ে থাকে। এ সকল দেশে শিল্প ধীরগতিতে বিকশিত হয়। ৭. উদ্যোক্তার অভাব: উন্নয়নশীল দেশে পণ্যসামগ্রী বেশিরভাগই কৃষি থেকে প্রাপ্ত। এসব পণ্যের মূল্যের উত্থান পতন হয় বেশি। পণ্যের মূল্য উত্থান-পতন হওয়ার কারণে বিনিয়োগকারীদের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। ফলে দেশি-বিদেশি উদ্যোক্তার অভাবে উন্নয়ন ব্যাহত হয়। ৮. বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা উন্নয়নশীল দেশের অবকাঠামোগত উন্নয়ন প্রায় পুরোটাই বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
উদ্দীপকের 'ল' দেশের অর্থনীতির কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? বর্ণনা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর