উদ্দীপকের দেশটি কোন ধরনের তা উল্লেখপূর্বক দেশটি উন্নত দেশে পরিণত হওয়ার জন্য কোনো উপায় আছে কি? মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দেশটি একটি উন্নয়নশীল দেশ। হ্যাঁ, দেশটি উন্নত দেশে পরিণত হওয়ার জন্য নানা ধরনের উপায় রয়েছে। যেমন- ১. উন্নত কৃষি ব্যবস্থা: দেশটিতে কৃষি ব্যবস্থা অনুন্নত। কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি ব্যবস্থা উন্নতকরণ করতে হবে। ২. দক্ষ জনশক্তি: যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষ জনশক্তির একান্ত প্রয়োজন। কিন্তু দেশটিতে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। এজন্য উন্নত শিক্ষা ব্যবস্থা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। ৩. মূলধনের পর্যাপ্ততা : উদ্দীপকের দেশটির জনগণের মাথাপিছু আয় কম থাকায় সঞ্চয় ও মূলধন গঠনের হার তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে প্রয়োজনীয় মূলধন গঠন করে উন্নত দেশে পরিণত হওয়া। ৪. দক্ষ উদ্যোক্তা : উদ্যোক্তা অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু। কিন্তু দেশটিতে দক্ষ, অভিজ্ঞ ও ঝুঁকি বহনে আগ্রহী ও সক্ষম উদ্যোক্তার অভাব রয়েছে। দক্ষ উদ্যোক্তা তৈরি করে উন্নয়নশীল দেশকে উন্নত দেশে পরিণতক করা যায়। ৫.কারিগরি জ্ঞান : যে দেশ কারিগরি জ্ঞানে যত বেশি উন্নত সে দেশের অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। কিন্তু উন্নয়নশীল দেশে কারিগরি জ্ঞানে যথেষ্ট অভাব রয়েছে। তাই কারিগরি জ্ঞান বৃদ্ধি করে উন্নত দেশে উপনীত করতে হবে। ৬. রাজনৈতিক স্থিতিশীলতা: রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত। কিন্তু উন্নয়নশীল দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান। এ অবস্থা থেকে উত্তরণের মাধ্যমে উন্নত দেশে পৌছানো যায়। উপরিউক্ত বিষয়সমূহ যথাযথভাবে পালনের মাধ্যমে একটি উন্নয়নশীল দেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব।
SSC অর্থনীতি অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৮ : বাংলাদেশের অর্থনীতি · সৃজনশীল
উদ্দীপকের দেশটি কোন ধরনের তা উল্লেখপূর্বক দেশটি উন্নত দেশে পরিণত হও…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর